iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুরের পূর্ব ধজনগরে নিজ বাড়িতেই ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ সেপ্টেম্বর।। নিজ বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির। ঘটনা মন্দির নগরী উদয়পুরের পূর্ব ধজনগর ২ নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অলক শুক্ল দাস। বয়স ৪০ বছর। মৃত অলক শুক্লদাস গোকুলপুর বাজারে মাংস বিক্রয় করত।জানা যায় এইদিন অলক শুক্ল দাসের স্ত্রী ওনাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যায়। তখন অলক শুক্লদাস বাজার থেকে বাড়িতে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনার সময় অলক শুক্ল দাসের মা-বাবা জমিতে কাজ করছিল।

পরবর্তী সময় পরিবারের লোকজন বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে রাধাকিশোর পুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিচে নামিয়ে নেয়। পরবর্তী সময় মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারা প্রতিবেশীরা জানান মৃত অলক শুক্লদাসের পরিবারে কোন ধরনের অশান্তি ছিল না। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *