iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

পুলিশের অভিযানে ৬.৩৫০ কেজি গাঁজা উদ্ধার

বাঁকুড়া, ৪ নভেম্বর : জেলা জুড়ে মাদক দ্রব্যের রমরমা ব্যবসার অভিযোগ ও পুলিশের অভিযানে বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার, কফসিরাফ, গাঁজা উদ্ধার এ ব্যাপক আলোড়ন জনমানসে।পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, এরই মধ্যে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতরাতে ওন্দা থানার পুলিশ বালিগুমা রোড এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি মোটরবাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৬.৩৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দিষ্ট মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *