iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead NewsNational

আম্বালায় বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন অমিত শাহ-র

আম্বালা, ৬ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, আম্বালা ক্যান্টনমেন্টের বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ এবং হরিয়ানা সরকারের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

 ৮০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ২২ একর জমির ওপর নির্মিত এই স্মৃতিসৌধে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ৭০০ জনেরও বেশি বীরের নাম সোনালী অক্ষরে খোদাই করা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই স্মৃতিসৌধের ভেতরে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *