iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক

পাটনা, ৬ নভেম্বর : বিহারের দানাপুরের মানের থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিহারের রাজধানী পাটনার একপ্রান্তে অবস্থিত দানাপুরের মানের থানা এলাকায় গঙ্গার পাড়ে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর তিনজন গুলিতে নিহত হয়। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন মানের থানার আধিকারিক (এসএইচও) রজনীশ কুমার। পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার ভোরে শেরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জেডি(ইউ)-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন এই ঘটনা প্রসঙ্গ শুক্রবার বলেন, পুলিশের পদক্ষেপ সঠিক ছিল, কারণ দুষ্কৃতীরাই প্রথমে মানের থানার এসএইচও এবং অন্যান্য পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। দুষ্কৃতীদের বেশিরভাগই পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ছিল। তাদের মধ্যে একজন সাম্প্রতিক একটি হত্যা মামলার প্রধান অভিযুক্তও ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *