iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

গাজিয়াবাদে পুলিশ ফাঁড়ির ভেতর রহস্যজনক বিস্ফোরণ, কাচের টুকরো লেগে আহত ডেলিভারি বয়

গাজিয়াবাদ, ৭ নভেম্বর : উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানার অন্তর্গত বসুন্ধরা পুলিশ ফাঁড়ির (চৌকি) ভেতর এক রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবারের এই আকস্মিক বিস্ফোরণে চৌকির জানালার কাচ ভেঙে এক ডেলিভারি বয় আহত হয়েছেন। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সূর্যবলী মৌর্য জানিয়েছেন, কী ধরনের বস্তু বা সামগ্রী থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা পূর্ণাঙ্গ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পরই নিশ্চিত করা সম্ভব হবে। বিস্ফোরণের মুহূর্তে বসুন্ধরা পুলিশ ফাঁড়ির এক সাব-ইন্সপেক্টর এবং একটি জিনিস ডেলিভারি দিতে আসা এক যুবক ফাঁড়ির ভেতরে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় জানালার কাচ ফেটে উড়ে এসে ওই ডেলিভারি বয়ের গায়ে লাগে এবং তিনি আহত হন।
তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা আধিকারিকরা পৌঁছেছেন। পুরো ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *