iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অনুশাসনের নামে ছাত্রছাত্রীদের বেধরক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। অনুশাসনের নামে ছাত্রছাত্রীদের বেধরক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকরা ওই শিক্ষকের বদলির দাবী নিয়ে স্কুলে ধুন্ধুমার কান্ড ঘটালেন।ঘটনার বিবরণে জানা যায় মধুবন ডুকলী হাই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে মারধর করার অভিযোগ তুলেন ছাত্র এবং তার পরিবারের লোকজন। প্রতিদিন ছাত্র ছাত্রীদের উপর বিনা কারণে মারধর করেন বলে অভিযোগ করেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।। অভিভাবকরা চাইছেন চাইছেন শিক্ষককে স্কুল থেকে বদলি করা হোক।

মঙ্গলবার তৃতীয় শ্রেণীর এক ছাত্র রোহান দেবনাথ সহ আরো বেশ কয়েকজন ছাত্রের উপর হাত তুলেন শিক্ষক। এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিভাবকরা জানান। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও উত্তেজিত হয়ে পড়েন। বুধবার অভিভাবকরা স্কুলে ছুটে যান। বিক্ষোভ দেখান। দাবী জানান অবিলম্বে ওই শিক্ষককে স্কুল থেকে অন্যত্র বদলি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *