iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগরের মনতলায় নিজ বাড়িতে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বেসরকারী ব্যাঙ্ককর্মীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। বেসরকারী একটি ব্যাঙ্কের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিজ বাড়ির ঘরেই। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের মনতলা এলাকায় সোমবার মধ্যরাতে। মৃত যুবকের নাম কৌশিক দেবনাথ। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানায় খবর যায় যে মনতলা এলাকায় একটি বাড়িতে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় । সেখানে গিয়ে দেখতে পায় পরিবারের লোকজন কৌশিক দেবনাথের মৃতদেহ ফাঁসি থেকে নামিয়ে নিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত জানা যাবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মনতলার কানুলাল দেবনাথের ছেলে কৌশিক দেবনাথ একটি বেসরকারী ব্যাঙ্কের চুক্তিবদ্ধ কর্মী। সোমবার রাতে বাড়ির একটি ঘরের দরজা বন্ধ করে সে ঘরেই ছিল। দীর্ঘ সময় ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পায় কৌশিক ফাঁসিতে ঝুলে আছে। সাথে সাথেই তাঁর মৃতদেহ নামিয়ে রাখা হয়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। কেন কৌশিক আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে কোন কিছুই জানা যায়নি। তবে মৃত যুবকের কাকা জানিয়েছেন, ব্যাঙ্কের কাজের চাপ প্রচন্ড ছিল কৌশিকের উপর। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেয়া হয়। কৌশিকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *