iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

‘কারাবাও কাপ’ নামে পরিচিত ইংলিশ লিগ কাপে হারের স্বাদ পেল পেপ গার্দিওলার দল

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। নতুন মৌসুম শুরুর পর জয়ের ধারায় ছিল ম্যানচেস্টার সিটির। তবে সেই ধারায় এবার ছেদ পড়ল। ‘কারাবাও কাপ’ নামে পরিচিত ইংলিশ লিগ কাপে হারের স্বাদ পেল পেপ গার্দিওলার দল। ফলে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো দলটিকে।

গতকাল লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে সিটি। সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন আলেকজান্ডার আইজ্যাক।

ইংলিশ লিগ কাপে গত আসরের ফাইনালিস্ট ছিল নিউক্যাসল। তাদের কাছে হেরে বিদায় নিল আটবারের চ্যাম্পিয়নরা। গতবার এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছিল সিটিকে।

এ ম্যাচে আর্লিং হালান্ড, কাইল ওয়াকার, ফিল ফোডেনকে বসিয়ে রেখেই দল সাজান কোচ পেপ গার্দিওলা। তবুও প্রথমার্ধে প্রতিপক্ষকে বেশ চাপে রাখে তারা। কিন্তু গোলটাই শুধু পায়নি দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফিল ফোডেন এবং জেরেমি ডোকু। কিন্তু দলকে সমতায় ফেরাতে পারেননি তারা। হালান্ড শেষ পর্যন্ত বেঞ্চে বসেই দলের পরাজয় দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *