iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

সৌদি প্রো লিগে ২-০ ব্যবধানে ম্যাচ জিতলেও আলোচনায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পেনাল্টি মিস

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিল আল হিলাল। ম্যাচটিতে তারা ২-০ ব্যবধানে জিতলেও আলোচনায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পেনাল্টি মিস।

পিএসজি ছেড়ে সৌদির ক্লাবটিতে যোগ দেওয়ার পর এনিয়ে চার ম্যাচ খেললেন নেইমার। নামের পাশে কোনো গোল নেই। এর মধ্যে আবার পেনাল্টি মিস করে বসলেন।

যদিও দলের দুই গোলেই যুক্ত ছিলেন নেইমার। ৬৮তম মিনিটে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন কালিদু কুলিবালি। ৮ মিনিট পর মিত্রোভিচে করা আল হিলালের হয়ে দ্বিতীয় গোলের কারিগরও ছিলেন নেইমার। এদিনের জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *