iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

হামলা ও রক্তপাতের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। ইসরায়েলিদের উপর ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও গাজায় সাধারণ মানুষের উপর ভয়াবহ বিমান হামলা ও রক্তপাতের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুন পত্রিকা বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে সংঘাত ও হতাহতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশ করেছে।

রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষ চলছে। চলমান এই সংঘাত ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘ইসরায়েলের অবিরাম অপরাধমূলক পদক্ষেপ’-এর পরিণতি। শনিবার থেকে চলা হামাস ও ইসরায়েলের সংঘর্ষে উভয় পক্ষের দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

হামাসের হামলার পর এখন শঙ্কা দেখা দিয়েছে, গাজায় স্থল হামলা চালানো শুরু করতে পারে ইসরায়েল। এমন আশঙ্কার মধ্যে হামাস ইসরায়েলের প্রতি হুমকি দিয়েছে, যদি কোনো সতর্কতা ছাড়া ফিলিস্তিনের উপর কোনো হামলা চালানো হয় তাহলে— তাদের হাতে বন্দি ১৫০ ইসরায়েলিকে হত্যা করা হবে। ইসরায়েল ইতিমধ্যে গাজার সীমান্তের কাছে প্রায় ১ লাখ সেনা জড়ো করেছে। এছাড়া প্রায় ৩ লাখ সেনাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *