iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুরাইবাড়িতে দুই কোটি টাকার ফেন্সিডিল সহ দুুজনকে আটক করল অসম পুলিশ

চুরাইবাড়ি, ৩০ নভেম্বর।। গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই কোটি টাকার ফেন্সিডিল নামের নেশা জাতীয় সিরাপ বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে৷ ঘটনা বুধবার বিকালে অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক পোস্টে৷ এই সাফল্যের জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ শ্রী শর্মা সামাজিক মাধ্যমে এই অভিনন্দন বার্তা দিয়েছেন৷

জানা গিয়েছে, এএস-১১বিসি-৬৮৬৩ নম্বরের একটি লরি অসম থেকে ত্রিপুরায় যাচ্ছিল৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই লরিতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী মজুত রাখা আছে৷ সেই মোতাবেক চুরাইবাড়ি চেকপোস্টে কর্মরত অসম পুলিশের একটি টিম ওই গাড়িটি আটক করে৷ গাড়িতে তল্লাসি চালিয়ে ২৪০টি কার্টোনে ৪০ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷

পুলিশ ওই গাড়ির চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে৷ তার হল নাজির উদ্দীন এবং আব্দুল আলী৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নেশা জাতীয় কফ সিরাপের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা৷ বৃহস্পতিবার দুপুরে অসম পুলিশ ধৃত দুজনকে আদালতে সোপর্দ করেছে৷ প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে এই নেশা জাতীয় কফ সিরাপ ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেখান থেকে সেগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল৷ তদন্তের স্বার্থে পুলিশ ওই নেশা চোরাচালানকারীর নাম প্রকাশ করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *