iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থার কর্মকর্তারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন মানুষ। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি আরও জানায়, বন্যাকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন। মূলত পূর্ব আফ্রিকার দেশগুলো ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেটি আবার আংশিকভাবে আবহাওয়ার এল নিনোর কারণে।

উল্লেখ্য, গত মাসে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। দেশের কিছু অংশের ফসলও ভেসে গেছে এবং মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে। এদিকে চলতি মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তানজানিয়ার আবহাওয়া সংস্থা থেকে সতর্ক করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *