iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জোলাইবাড়িতে নাবালকের মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি ফাঁসিতে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ২৯ জুন।। কলসী মধু মগ পাড়া থেকে উদ্ধার ১০ বছরের এক নাবালেক মৃতদেহ। ঘটনার বিবরন জানা যায় বৃহস্পতিবার দেবদারু ফাঁড়ী থানার নিকট খবর আসে কলসী মধু মগ পাড়া থেকে ১০ বছরের এক নাবালকের মৃতদেহ গতকাল রাতে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।

পরবর্তী সময় আজ সকালে ঘটনার তদন্ত করতে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয় দেবদাবরু ফাঁড়ী থানার কর্মী সহ বাইখোড়া থানার ওসি।

এই ঘটনাসম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি জানান মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদ করলে পরিবারের লোকজনেরা জানান গতকাল রাতে নাবালক গলায় ফাঁস লাগিয়েছিলো। পরবর্তীসময় পরিবারের লোকজন নাবালকটিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নমেছেন। জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র থেকে নাবালাকের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *