iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

যানবাহন পার্কিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ আন্দোলন সখিচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের

আগরতলা, ১৪ ডিসেম্বর।। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সখিচরণ বিদ্যানিকেতনের সামনে রাস্তায় যানবাহন পার্কিং করে রাখার প্রতিবাদে অবরোধ আন্দোলনে সামিল হলেন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷ ঘটনা বৃহস্পতিবার সকালে৷ পরে ট্রাফিক পুলিশের আধিকারীকরা সেখানে পৌঁছে এবং আশ্বাস দেন যে আগামীকাল থেকে স্কুলের সামনের রাস্তায় যানবাহন পার্কিং করে রাখা হবে না৷

জানা গিয়েছে বছরের পর বছর সখিচরণ বিদ্যানিকেতনের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়৷ ট্রাক, মিনি ট্রাক সহ প্রাইভেট গাড়ি সেখানে রেখে দেওয়া হয়৷ সেই সাথে বিভিন্ন নির্মাণ সামগ্রীও রাস্তার উপর ফেলে রাখা হয়৷ তাতে সকাল থেকে বিকাল পর্যন্ত যানজট লেগেই থাকে৷ নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছতে পারে না ছাত্রাছাত্রী থেকে শুরু করে শিক্ষিক-শিক্ষিকারা৷ এই ব্যাপারে কারো কোন হেলদোল নেই৷

শেষ পর্যন্ত বাধ্য হয়ে বৃহস্পতিবার স্কুলের প্রাথমিক বিভাগের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ আন্দোলনে নামেন অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা৷ দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা৷ পরে ট্রাফিক পুলিশের আধিকারীকরা সেখানে পৌঁছেন এবং আশ্বাস দেন সেখান থেকে সবগুলি গাড়ি সরিয়ে নেয়া হবে৷ আর এখানে গাড়ি দাঁড় করিয়ে পণ্য উঠানো বা নামানোর সুযোগ দেয়া হবে না৷ এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *