iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বেলারুশে অবস্থান করছেন না : লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বেলারুশে অবস্থান করছেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বৃহস্পতিবার লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, “ওয়াগনার প্রধান প্রিগোঝিন রাশিয়া সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন। তিনি বেলারুশের ভূখণ্ডে নেই।” তিনি আরও জানান, ওয়াগনারকে তিনি বেলারুশের জন্য ঝুঁকি হিসাবে দেখেন না এবং বিশ্বাস করেন না যে ওয়াগনার যোদ্ধারা কখনও তার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে।

রয়টার্স জানায়, প্রিগোঝিনের একটি ব্যবসায়িক জেট বিমান বুধবার মস্কোর উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার জেটটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল। তবেওয়াগনার প্রধান সেই জেট বিমানে ছিলেন কিনা তা স্পষ্ট করতে পারেনি রয়টার্স।

গত মাসে রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের সশস্ত্র বিদ্রোহের অবসানের এক চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সে সময় তিনি জানিয়েছিলেন যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বেলারুশে গিয়েছেন।তবে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় চুক্তির শর্তাবলী বাস্তবায়িত হচ্ছে কিনা সে সম্পর্কে অনেক কিছুই অস্পষ্ট বলছে রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *