iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

খোয়াইয়ে বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দিরে শিক্ষকের দাবিতে অভিভাবকরা তালা ঝুলিয়ে দিলেন

খোয়াই, ৮ জানুয়ারি।। শিক্ষক সংকটের প্রতিবাদে ময়দানে অবতীর্ণ অভিভাবকরা। সোমবার সকাল এগারোটায় শিক্ষকের দাবিতে খোয়াই জেলার পূর্ব জাম্বুরা এলাকায় বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তালা ঝুলালেন এলাকাবাসী সহ অভিভাবকরা।

খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই বহুদিন যাবত। হেলদুল নেই দপ্তরের। ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রায় সময়ই খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে তালা ঝুলায় ছাত্রছাত্রী অভিভাবক সহ এলাকাবাসীরা। অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। বিগত তিন মাস শিক্ষক স্বল্পতার কারণে ধুঁকছে বিদ্যালয়টি।

ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। বিদ্যালয়ে পঠন পাঠন মুখ থুবড়ে পড়ে রয়েছে। বিগত তিন মাস ধরে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এক জন। বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা ৭০জন। অথচ কিছু দিন পর বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। একজন শিক্ষক দিয়ে কিভাবে বিদ্যালয় পরিচালনা করা হয়। এর পূর্বেও একবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন কর হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর প্রতিশ্রুতি দিয়েছিল এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করবে। কিন্তু কাজের কাজ কিছুই হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *