iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গন্ডাছড়ায় বেপরোশা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যুবক

গন্ডাছড়া, ১২ জানুয়ারি।। যান দুর্ঘটনা কোন মতেই ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পিছু ছাড়তে চাইছে না। প্রায় প্রতিদিনই মহকুমার কোন না কোন স্থানে ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। দৌড়াচ্ছে দমকল কর্মীরা। কোন কোন দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আবার কিছু কিছু দুর্ঘটনায় গন্ডাছড়া থেকে অনয় হাসপাতালে দুর্ঘটনাগ্রস্থদের পাঠাতে হচ্ছে। অনেক দুর্ঘটনায় আবার অনেকে অপ্রত্যাশিতভাবে মৃত্যু হচ্ছে।

শুক্রবারও ঘটে একটি বাইক দুর্ঘটনা। উক্ত দুর্ঘটনায় এক বাইক চালক গুরতরভাবে আহত হয়। যদিও দমকল কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই আহত যুবককে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসায় অল্পেতে রক্ষা পায় নরেশ রিয়াং নামে ওই যুবক।

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বেলা বারোটা নাগাদ গন্ডাছড়া মহকুমার জেবি পাড়ার বাসিন্দা নরেশ রিয়াং নামে এক যুবক তার বন্ধুকে নিয়ে গঙ্গানগর যাচ্ছিল। জেবি পাড়া পাড় হয়ে রাস্তার একটি মোড় নিতেই অপরদিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নরেশ রিয়াং নামে এক যুবক গুরতরভাবে আহত হয়। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই মহকুমার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পৌঁছায়। সংবাদ লেখা পর্যন্ত আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *