লংতরাইভ্যালীর ধূমাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৬টি দোকান
আমবাসা, ২৯ ফেব্রুয়ারী।। ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ধূমাছড়া বাজারে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৬ টি দোকান। বুধবার রাত আনুমানিক একটা নাগাদ ধুমাছড়া উপর বাজারে অগ্নিকান্ড সংগঠিত হয়। খবর পেয়ে মনু ও ছৈলেংটা থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে ধারনা।
এদিকে অগ্নকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, জনজাতি মোর্চার সম্পাদক জয়বাহাদূর রুপিনি, মহকুমা শাসক উওম কুমার সহ অন্যন্যরা। শর্ট সার্কেট থেকেই এই অগ্নিকান্ড বলে প্রাথমিক ধারণা।
জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মাবলেন রাত একটা নাগাদ ঘটনার সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের কিভাবে প্রশাসনিক সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
