iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বেপরোয়া বাইক ও অটোর সংঘর্ষে গুরুতর আহত ৫ মাসের অন্তঃসত্ত্বা মহিলা সহ পাঁচজন

বিশালগড়, ১২ মার্চ।। সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন কদমতলী কাঁঠালিয়া বাজার এলাকায় অটো ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত ৫ মাসের অন্তঃসত্তা মহিলা সহ পাঁচজন। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সকাল দশটায়।

জানা গিয়েছে, টিআর০১বি-৩০০৯ নম্বরের অটো গাড়ি করে ৫ মাসের অন্তঃসত্তা রুহেলা বেগম তার মেয়ে সাহিদা আক্তারকে নিয়ে নবীনগর উদ্দেশ্যে যাওয়ার পথে পেছন থেকে টিআর০৭জি-৬২৭৪ নম্বরের পালসার বাইকে তিন যুবক ইমরান হোসেন, শাহেদ মিয়া, লিটন মিয়া দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িকে ধাক্কা দেয়। অটো এবং বাইকের সংঘর্ষে বাইক সহ ছিটকে পড়ে যায় ইমরান হোসেন, শাহেদ মিয়া, লিটন মিয়া। অপরদিকে অটো গাড়িতে থাকা ৫ মাসের অন্তঃসত্ত্বা রুহেলা বেগম এবং উনার মেয়ে সাহিদা আক্তার গুরুতর ভাবে আহত হয়।

অটো ও বাইকের সংঘর্ষে বাইক ও অটো গাড়ির সামনের অংশ ভেঙ্গে তছনছ হয়ে যায়। আহতদের উদ্ধার করে নেয়া সহ বিশালগড় মহকুমা হাসপাতালে। জান গিয়েছে, একই বাইকে করে তিন যুবক দ্রুতগতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন। হেলমেট না পরেই তিন যুবক দ্রুতগতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটো এবং বাইক আটক করে নিয়ে আসে বিশালগড় থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *