iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুমারঘাটে দ্বিতল ভবনে কাজ করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন নির্মাণ শ্রমিক

কুমারঘাট, ১৪ মার্চ।। দ্বিতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনা বৃহষ্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাট শহরের নেতাজী চ‍ৌমুহনী সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে কুমারঘাট শহরের নেতাজী চৌমুহনী সংলগ্ন আই সি আই সি আই ব‍্যাঙ্কের পেছনে একটি দ্বীতল ভবনের নির্মাণ কাজ চলছে। ভবনের নির্মাণ কাজ করার সময় স্বরূপ রায় নামের আঠেরো বছর বয়সী এক শ্রমিক অসাবধানতাবশত দ্বীতল ভবনের গা ঘেষে যাওয়া বিদ‍্যুৎ পরিবাহি তারের সংস্পর্শে চলে যায়।

বিদ‍্যুৎ পরিবাহি তারের সংস্পর্শে যাওয়া মাত্রই ওই শ্রমিক বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় কুমারঘাট নয়াপাড়ার বাসিন্দা ঐ শ্রমিককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। পরে ঐ শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায় তাকে স্থানান্তর করা হয় ঊনকোটি জেলা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *