iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

টিবি রোগ নির্মূলের জন্যে সমাজের সব অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন : রাজ্যপাল

আগরতলা, ২৫ মার্চ।। সমাজ থেকে টিবি রোগ নির্মূলের জন্যে সমাজের সব অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশ্ব টিবি দিবস উদযাপন উপলক্ষে রবিবার রাজভবনে এক অনুষ্ঠানে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু টিবি সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। রাজ্যপাল টিবি মুক্ত সমাজ গড়ে তোলার উপর উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্টেট টিবি অফিসার ডা. নুপুর দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে রাজ্যপাল টিবি আক্রান্ত ২ জন রোগীর মধ্যে ফুড বাস্কেট বিতরণ করেন। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *