iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি মামন মিয়া

বিশালগড়, ১ জুন : শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নেশা কারবারি জামাতা। তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার বিকেল অভিযুক্তকে আদলেতে সোপর্দ করেছে সিপাহীজলা জেলার বিশালগড় থানার পুলিশ।

জানা গিয়েছেসিপাহীজলা জেলা গোয়েন্দা বিভাগের খবরে সিপাহীজলা জেলার এমটিও অশোক দেববর্মা, এসআই অনিমেষ পাল, ১৫০ নৃ্বর ব্যাটেলিয়ান বিএসএফের পুটিয়া বর্ডার আউটপোস্টের জওয়ান, টিএসআর ও বিশালগড় মহিলা থানার পুলিশ শুক্রবার রাত দুইটা নাগাদ বিশালগড় থানায় এনডিপিএস মামলায় অভিযুক্ত মামন মিয়াকে তার শ্বশুর তথা পুটিয়া এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

গত ৩০/১০/২০২৩ তারিখে মামন মিয়ার বাড়ি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ ফেন্সিডিল ও এসকফ উদ্ধার করেছিল পুলিশ‌। সেদিনে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় নেশা কারবারি মামন মিয়া। দীর্ঘদিন যাবত সিপাহীজলা গোয়েন্দা বিভাগ অভিযুক্ত মামন মিয়াকে গ্রেফতার করার লক্ষ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে গোয়েন্দা বিভাগ সহ জেলা পুলিশ প্রশাসন সাফল্য পায়‌। অভিযুক্তকে শনিবার দুপুরে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *