iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এয়ারপোর্ট থানার অন্তর্গত এমএলএ পাড়ায় দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় জনমনে অসন্তোষ

আগরতলা, ৮ জুন : ত্রিপুরার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা দিনেদিনে বাড়ছ। তাতে জনমনে উদ্বেগ উৎকন্ঠা ক্রমশ গভীর হচ্ছে। থানাগুলির কাজকর্ম নিয়ে অসন্তোষ বিরাজ করছে জনমনে। আগরতলা শহরের উত্তরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সাধারণ মানুষ আতঙ্কিত।

জানা গিয়েছে, এয়ারপোর্ট থানার অন্তর্গত এমএলএ পাড়ার বিশ্বজিৎ বর্ধনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়কের পাশের বাড়ি বিশ্বজিৎ বর্ধনের। শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি পাম্প, পাম্পের পাইপ, পাওয়ার ট্রেলারের অর্থাৎ ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরেরা।

মাটি খুঁড়ে পাম্প এবং পাম্পের পাইপ হেক্সো ব্লেড দিয়ে কেটে নিয়ে যায়। বিদ্যুতের মূল্যবান তার ও বোর্ড খুলে নিয়ে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। শুরু করে তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন জানাম একটা চোরচক্র এলাকায় সক্রিয় রয়েছে। যারা এলাকায় চুরির ঘটনা সংগঠিত করছে। তাদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। পাশাপাশি পুলিশের রাত্রিকালীন টহলদারি আরও জোরদার করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *