iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকা

তেলিয়ামুড়া, ১৪ জুন : খড়ের কুঞ্জিতে আগুন। অল্পেতে বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘর সহ গোটা এলাকা। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে।

জানা গিয়েছে, মহারানীপুর এলাকার কান্ডারী সরকার নামের এক ব্যাক্তির খড়ের কুঞ্জিতে আগুন প্রত্যক্ষ করেন এলাকবাসী। খড়ের কুঞ্জির মালিক সহ এলাকাবাসী আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা খড়ের কুঞ্জিতে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক দফতরের কর্মী এবং এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *