iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নেশা সামগ্ৰী ও বাইক সহ দুই যুবককে গ্রেফতার করল রাধা কিশোর পুর থানার পুলিশ

উদয়পুর, ১৮ জুন : নেশা সামগ্রী সহ দুই যুবককে গ্রেফতার করেছে গোমতী জেলার উদয়পুরের রাধ কিশোর পুর থানার পুলিশ। আটক করা হয়েছে নেশা সামগ্রী চোরাচালানে ব্যাবহৃত নতুন একটি বাইক।

জানা গিয়েছে, সোমবার রাতে গোমতী জেলার উদয়পুর রাধা কিশোর পুর থানায় পুলিশের কাছে খবর আসে মেলাঘর থেকে একটি বাইকে করে দুইজন যুবক একটি নতুন বাইকের ভিতরে করে কিছু নেশা সামগ্ৰী উদয়পুরের দিকে নিয়ে আসছে। এই খবর পাওয়া মাএ রাধা কিশোর পুর থানার পুলিশ উদয়পুর বিভিন্ন নাকা পয়েন্টে থাকা পুলিশকে সতর্ক করে দিয়ে বাইকটিকে আটক করার জন্য নির্দেশ দেন।

সেই মত পুলিশ খিলপাড়া রেল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি নতুন বাইকে করে দুইজন যুবক আসতে দেখে তাদের আটক করে। পুলিশ ৪৩টি নেশার হেরোইনের কৌটা ও নগদ ১৫৮০ টাকা সাথে নম্বর বিহীন একটি নতুন বাইক আটক করে। বাইক চালক প্রসেনজিৎ দাস ও সাকিল খাঁনকে আটক করে রাধা কিশোর পুর থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই পাচারের সাথে আর কেউ জড়িত আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *