iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আইজিএম হাসপাতালে সাফাই কর্মীদের বিক্ষোভ, মেডিকেল সুপারের সঙ্গে বৈঠক

আগরতলা, ২ ফেব্রুয়ারি : আইজিএম হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বকেয়া বেতনের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের জেরে হাসপাতালের পরিষেবায় কিছুটা ব্যাঘাত ঘটছে বলে জানা গেছে।

ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালে সাফাই কর্মীদের এই বিক্ষোভ অব্যাহত থাকায় পরিস্থিতি সামাল দিতে সোমবার হাসপাতালের মেডিকেল সুপার (এমএস) সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। এমএস-এর আহ্বানে সাড়া দিয়ে সাফাই কর্মীরা হাসপাতাল চত্বরে জড়ো হন।

বৈঠক প্রসঙ্গে সাফাই কর্মীরা জানান, তাঁদের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্যই মেডিকেল সুপার তাঁদের ডেকেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তাঁরা স্পষ্টভাবে জানান।

এদিকে সাফাই কর্মীদের চলমান প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আইজিএম হাসপাতাল চত্বরে উত্তেজনার পারদ চড়েছে। সোমবারের বৈঠক ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে হাসপাতাল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *