iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আটজন যাত্রী

তেলিয়ামুড়া, ১ জুলাই : যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন আট জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারমুড়া পাহাড়ের আট নং জাতীয় সড়কের ছত্রিশ মাইল এলাকায়।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া থেকে আমবাসার দিকে একটি ম্যাক্স গাড়ি যাওয়ার সময় ছত্রিশ মাইল এলাকায় বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রাকোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ম্যাক্স গাড়ির চালকসহ যাত্রীরা আহত হয়।

খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকলকর্মীরা আহত যাত্রীদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলে তাদের চিকিৎসা। আহত এক যাত্রী জানান কমপক্ষে আট জন যাত্রী আহত হয়েছেন এই দুর্ঘটনায়। পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত করছে এবং গাড়ি দুটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *