iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষের ওপর হামলা, উত্তেজনা বিরাজ করছে বাগমারায়

আমবাসা, ৯ জুলাই : পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষের দ্বারা শারীরিকভাবে নিগৃহিত হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ধলাই জেলার আমবাসা থানার অধীন বাগমারায়।

জানা গিয়েছে, সেখানকার বাসীন্দা মুংসা থাই মগ এর স্ত্রীর বাড়ির লোকজন গত রবিবার বাগমারার থুইচি মগ পাড়ায় এসে মুংসা থাইয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাক বিতন্ডায় জড়িত হয়। এই ঝগড়ার সমাধান করার জন্য মুংসা থাই পাড়ার কিছু লোককে ডেকে আনলে তাদের সাথে দুর্ব্যবহার করে তার স্ত্রীর বাড়ির লোকজন। এমনকি পাড়ার লোকদের উপর হাত উঠায়। এতে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে চলে আসে।

এরই মধ্যে মুংসা থাইয়ের স্ত্রীর বাড়ির লোকজন তার ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভেঙ্গে গুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা চলে যায়। যাবার সময় আমবাসা থানায় ওই পাড়ার কিছু লোকের নামে অভিযোগ জানিয়ে যায়। পুলিশ অভিযোগ পেয়ে পাড়াতে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং ঘটনার মীমাংসা করার জন্য বলেন। এরই মধ্যে মুংসা থাই এর শ্বশুর বাড়ির লোকজন সম্পূর্ণ ঘটনার মীমাংসার জন্য জানায়। এলাকাবাসীরা চাইছে দ্রুত এই ঘটনার মীমাংসা হোক। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *