iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিলোনিয়ায় জেলাভিত্তিক টিচিংও লার্নিং মেথড এর উপর আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৫ আগস্ট।। দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক টিচিংও লার্নিং মেথড এর উপর আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। দক্ষিণ জেলা ভিত্তিক টিচিংও লার্নিং মেথর্ড অনুষ্ঠানে পুরাতন টাউন হল মঞ্চে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর শুভাশিস বন্দোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

টিচিং ও লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। ছাত্র ছাত্রীদের কিভাবে স্কুলের প্রতি আকৃষ্ট করা যায় বিশেষ করে নার্সারি থেকে প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীদের, সেই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় টিচিং ও লার্নিং মেথড এর উপর প্রদর্শনী।

এই প্রদর্শনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৮০ টি বিদ্যালয়ের মূলত নর্সারী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত উপযোগী শিক্ষা বিষয়ক শিক্ষণীয় উপকরণ প্রদর্শনী করা হয়। এর মধ্যে থেকে নির্বাচিত শিক্ষণীয় উপকরণ জেলা পর্যায়ে থেকে রাজ্য প্রদর্শনীতে অংশ গ্রহণ করবে বলে জানা যায়। আলোচনা শেষে টাউন হলের সোনারতরী মুক্তমঞ্চে শিক্ষনীয় উপকরণগুলি পরিদর্শন ও তাদের তৈরী করা উপকরণ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন এদিনের আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *