iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

আবারও আগরতলা রেল স্টেশনে গ্রেফতার চার মহিলা সহ সাত বাংলাদেশী নাগরিক

আগরতলা, ১১ জুলাই : আবারও আগরতলা রেল স্টেশনে সাতজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল জিআর থানার পুলিশ৷ গ্রেফতারকৃত সাত বাংলাদেশী নাগরিকের মধ্যে মহিলা চারজন৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়েছে৷

আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে ওই সাতজন বাংলাদেশী নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদেরকে স্টেশন চত্বরে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে থেকে পুলিশ আটক করে৷ পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে৷

ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে তারা আগরতলা স্টেশনে এসেছে এবং রেলে করে বহিঃরাজ্যে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ ধৃতরা হল, ইব্রাহিম হুসেন, সফিকুল ইসলাম, মুসাম্মেদ সালিনা বেগম, মহম্মদ শিমূল হুসেন, নূর নাহার জূমা, তসলিমা কানুম এবং মিনু খাতুন৷ আগামীকাল তাদের আদালতে সোপর্দ করবে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *