iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল

সাব্রুম, ১৬ জুলাই : বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত এক। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালো। নিহত ব্যক্তির নাম কমলা মোহন জমাতিয়া।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তি গোমতী জেলার কিল্লা এলাকার বাসিন্দা কমলা মোহন জমাতিয়া। তিনি সাব্রুম থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। আজ রাতে ডিউটি ছিল তাই নিজ বাড়ী থেকে টিআর০৩কে৯২৬৯ নম্বরের বাইকে করে সাব্রুমের উদ্দ্যেশ্যে যাবার পথে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর টিআর০১এইউ১৬১৯ নম্বরের মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

জানা যায় মালগাড়ীটি আগারতলার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় কমলা মোহন জমাতিয়া। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মনপাথর ফাঁড়ীর পুলিশের প্রচেষ্টায় আটক করা হয়। মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে রয়েছে। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *