iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

খোয়াইয়ের রতনপুরে ধারালো দা দিয়ে কুপিয়ে মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল ছেলে

খোয়াই, ১৭ জুলাই : ধারালো দা দিয়ে কুপিয়ে মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে খোয়াই জেলার রতনপুরের ঝড়া বস্তিতে। মৃতার নাম পার্বতী ঝড়া। বয়স পঞ্চান্ন বছর। পুলিশ গ্রেফতার করেছে মাতৃঘাতক ছেলে হরিচরণ ঝড়াকে।

জানা গিয়েছে, বুধবার সকালে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন ঝড়া মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝড়া তার মাকে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণ মোহন ঝড়া খবর দেন খোয়াই থানায়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে আসেন ওসি সুবীর মালাকার, সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে আটক করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ঝড়াকে। পরবর্তী সময়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে।

মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতেন তার মা। গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়। গভীর রাতে সে এই হত্যাকান্ড সংঘটিত করে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ একটি মামলা নিয়েছে এবং হরিচরণ ঝড়াকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *