iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চন্ডীপুর মন্ডলের অধীনে বিজেপি প্রার্থীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন মন্ত্রী টিংকু রায়

কুমারঘাট, ২৬ জুলাই : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে চন্ডীপুর মন্ডলের অধীনে সমস্ত দলীয় প্রার্থীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন মন্ত্রী টিংকু রায়। চন্ডীপুর মন্ডলের উদ্যোগে শুক্রবার বিকেলে শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে এই সাংগঠনিক বৈঠকে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থী, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির বিজেপি দলের প্রার্থী এবং ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী সহ চন্ডীপুর মন্ডলের প্রতিটি বুথের বুথ সভাপতি এবং মন্ডলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলন করে সাংগঠনিক বৈঠকের উদ্ধোধন করেন মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল কর, ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী শ্যামল দাস, বাবুলাল সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে আঠারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতিতে এগারোটি আসন রয়েছে। এই আঠারোটি গ্রাম পঞ্চায়েতের সব আসনেই বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও বিরোধী দলের পক্ষ থেকে ত্রিশ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি।

সাংগঠনিক বৈঠক চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রার্থীদের নিয়ে এই সাংগঠনিক বৈঠকে দলীয় বিভিন্ন রনকৌশল তৈরী করা হবে এবং আগামীদিনে ভোটের প্রচারে কি কি কৌশল অবলম্বন করা হবে তা নিয়ে আলোচনা হবে। বিগত পাঁচ বছরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সরকারের বিভিন্ন স্কীমে যেভাবে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে তার নিরিখেই পুনরায় মানুষ বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে মন্ত্রী টিংকু রায় আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *