iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

তেলিয়ামুড়া, ২৩ আগস্ট : প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই। ঘটনা বৃহস্পতিবার বিকালে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার করইলং এলাকার বাসিন্দা তথা ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরতা সায়নিকা দত্ত জানান, প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে ফেরার পথে ২ যুবক দুই ভরি ওজনের গলার স্বর্ণের চেইন বাইকে চেপে ছিনতাই করে নিয়ে যায়। সায়নিকা ও তার বান্ধবী ওই দুই যুবকের চিনতে পারে এবং পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তেলিয়ামুড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ বিষয়ে অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তেলিয়ামুড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘিরে অভিভাবক মহল চিন্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *