iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি সহ মাটিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির

উদয়পুর, ২৮ আগস্ট : বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি সহ মাটিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার গর্জি এলাকায় বুধবার দুপুরে। মৃত ব্যক্তির নাম রাজু দেবনাথ।

গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির ফলে সমগ্ৰ উদয়পুর মহকুমায় বিদ্যুৎ – এর বেহাল অবস্থা দেখা দেওয়ায় সারাই করার জন্য দিনরাত দপ্তর কাজ করে চলেছে। সেই মোতাবেক বুধবার উদয়পুর দুধপুস্করনী এলাকার বাসিন্দা রাজু দেবনাথ উদয়পুরের গর্জি তৈনানী এলাকার বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি নিয়ে পড়ে যায় নিচে।

সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তা দেখতে পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সেখান থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাজু দেবনাথকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *