iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগেও হবে প্রতিবাদ মিছিল

তেলিয়ামুড়া, ৩ অক্টোবর : বিজেপি সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য রাজ্য বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন মিছিল মিটিংয়ে অপপ্রচার করে চলেছে বিরোধী দলগুলি। সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশে আগামী ৪ অক্টোবর শুক্রবার ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। এই বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডল কার্যালয়ে শক্তি কেন্দ্র, বুথ কমিটি সহ অন্যান্য বিভিন্ন কমিটির কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

এদিনের সভাতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ডলের সহ-সভাপতি রঞ্জিত সরকার, জেলা সাধারণ সম্পাদক বিজন কর সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী এবং বিধায়ক ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস সেই অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার সোচ্চার হবে প্রদেশ বিজেপি। বিজেপি সরকারকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল রাজ্যের ৬০টি বিধানসভায় সংগঠিত করা হবে ওইদিন, এমনটাই জানালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিনি আরো জানান, সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ জনগণের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছে। যেখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা ছিল না সেই সকল এলাকাগুলিতে রাজ্য সরকার সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *