iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

মহাকাব্য রামায়ণ মানব সমাজকে ভগবান শ্রী রামের ঐশ্বরিক কাহিনী উপহার দিয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, আদি কবির বর্ণিত আদর্শের পথে চলার চেষ্টা করা উচিত সবাইকে।

রাষ্ট্রপতি এক্স মাধ্যমে লেখেন, “মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা! আদি কবি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ মানব সমাজকে ভগবান শ্রী রামের ঐশ্বরিক কাহিনী উপহার দিয়েছে। রামায়ণে মানব আদর্শের এক অনন্য চিত্র পাওয়া যায়। আদি কবির বর্ণিত আদর্শের পথে চলার চেষ্টা করা উচিত সবাইকে। মহর্ষি বাল্মীকির পবিত্র স্মৃতিতে প্রণাম!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *