iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় মেলারমাঠে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী হরিশঙ্কর সাহার মৃত্যু জিবি হাসপাতালে

আগরতলা, ১৭ অক্টোবর : আগরতলায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শহরের মেলারমাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহার। বৃহস্পতিবার বিকালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তিনি দুদিন আগে সন্ধ্যারাতে নিজের দোকানে দুষ্কৃতকারীর ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছিলেন।

প্রসঙ্গত, মেলারমাঠ এলাকায় মোবাইলের দোকান মালিক হরিশঙ্কর সাহা। মঙ্গলবার সন্ধ্যায় এক যুবক তাঁর দোকানে আসে। তখন দোকানের মালিক হরিশঙ্কর সাহা চেয়ারে বসেছিলেন।দোকানে আসা এই অপরিচিত যুবক প্রথমে দোকানে এসে দোকান মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। দোকান মালিক দোকান থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই যুবক পকেট থেকে ধারালো ছুরি বের করে হরিশঙ্কর সাহাকে আঘাত করতে থাকে। হরিশঙ্কর সাহার মাথায় ও পেটে ছুরির আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় দোকান মালিক ঘটনাস্থলে লুটিয়ে পরে।

এদিকে, হরিশঙ্কর সাহাকে ছুরি দিয়ে আঘাত করার পর এই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও টিএসআর জওয়ানরা ওই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয়। অভিযুক্ত দুষ্কৃতী রাহুলের বাড়ি রাজধানীর কলেজ টিলা বিজয় সংঘ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *