iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা স্মার্ট বাজার থেকে সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবক

আগরতলা, ১৮ অক্টোবর : আগরতলা স্মার্ট বাজারে চুরির অভিযোগে শুক্রবার সুজয় ঘোষ এবং দেবব্রত সাহা নামে দুই যুবককে আদালতে সোপর্দ করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

গ্রেফতারের বিবরণ দিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস বলেন, ১৬ অক্টোবর আগরতলা স্মার্ট বাজারের নিরাপত্তা রক্ষীরা দুই যুবককে আটক করে ক্যাশ কাউন্টারে পেমেন্ট না করে মুদি সামগ্রী ও পোশাক নিয়ে দোকান থেকে বের হওয়ার সময়। পরে স্মার্ট বাজারের স্টোর মেনেজার পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ মোতাবেক মামলা নেওয়া হয়েছে এবং সুজয় ঘোষ এবং দেবব্রত সাহাকে গ্রেফতার করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ড চেয়ে শুক্রবার দুজনকেই আদালতে হাজির করা হয়েছে বলে জানান থানার ওসি পরিতোষ দাস।

পশ্চিম আগরতলা থানার ওসি আরও জানান যে আগরতলা স্মার্ট বাজার থেকে প্রায় পাঁচ লাখ টাকার সামগ্রী চুরি যাওয়ার কথা উল্লেখ করেছেন স্টোর মেনেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *