iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দেওয়ালী মেলা ও উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির

উদয়পুর, ১৯ অক্টোবর : ৩১অক্টোবর থেকে গোমতী জেলার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হতে যাচ্ছে দেওয়ালী মেলা ও উৎসব। চলবে ২রা নভেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবকে সার্বিক রূপ দিতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। শুরু হয়েছে মায়ের মন্দিরে নতুন রং লাগানোর কাজ। গোটা মন্দিরকে নতুন রংয়ে সাজিয়ে তোলা হবে।

দেওয়ালী মেলা ও উৎসবকে জনগণের সামনে যাতে সুন্দরভাবে তুলে ধরা যায় সেজন্য শনিবার‌ দুপুরে বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারি সমাধিপতি সুজন সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্দির এলাকা পরিদর্শন করেন।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও বিধায়ক অভিষেকদেব রায় বলেন, মেলার তিনদিন ব্যাপক লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হবে। মন্দির সহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করা হবে। তাছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের ও বহিঃরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *