iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলার বসাকপাড়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার সহ দামি বাসনপত্র লুট

আগরতলা, ২০ অক্টোবর : আগরতলায় প্রতাপগড় বসাকপাড়া স্থিত এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। মন্দির থেকে মায়ের সকল অলঙ্কার নিয়ে যায় চোরের দল।

জানা গিয়েছে, বসাক পাড়ার বাসিন্দা ভোলা বণিকের বাড়িতে রক্ষাময়ী কালী মায়ের মন্দির রয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত কালী মূর্তিটি ছিল অলঙ্কারে সুসজ্জিত। সংবাদ মাধ্যমের কাছে ভোলা বণিক জানান যে মায়ের সমস্ত স্বর্ণালঙ্কার চোরের দল নিয়ে গেছে।

তিনি জানান, রবিবার ভোর ৩টা নাগাদ বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখতে পান ঠাকুরের মন্দিরের সব জিনিস এলোমেলো হয়ে আছে। স্বর্ণের চেইন, বালা এবং অন্য কিছু অলঙ্কারের পাশাপাশি রুপোর মুন্ডোমালা সহ বেশ কিছু দামী বাসনপত্র নিয়ে পালিয়েছে চোরের দল। থানায় এই দুঃসাহসিক চুরির খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং বিষয়টা তারা দেখবেন বলে জানিয়েছেন।ভোলা বণিক আরো জানান, ২০১৭ সালেও এই মন্দিরে চুরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *