iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পরিচয় গোপন রেখে মেলামেশা, যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন ভিন ধর্মী যুবতী

কুমারঘাট, ২১ অক্টোবর : যুবক দ্বারা ধর্ষণের শিকার ভিন ধর্মী যুবতী। ধর্ষিতার অভিযোগমূলে পুলিশের হাতে আটক অভিযুক্ত শামিম আলী। ঘটনা ত্রিপুরার ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ী এলাকায়।

দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষে উত্তেজনার পারদ যখন চড়ছে তখনই যুবক দ্বারা ভিন ধর্মী যুবতীকে ধর্ষণের মামলা রুজু হল ঊনকোটি জেলার ফটিকরায় থানায়। আর এনিয়েই দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, জেলা সদর কৈলাসহর ইসবপুর এলাকার যুবক শামিম আলী কাঞ্চনবাড়ী এলাকার ভিন ধর্মী যুবতীর কাছে নিজের পরিচয় গোপন রেখে তার সাথে মেলামেশা শুরু করে এবং পরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা জানিয়ে ফটিকরায় থানায় নামধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা নিজেই।

এদিকে ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযোগ পেয়ে মাঠে নামে পুলিশ। ঘটনার দুদিনের মাথায় কৈলাসহর থানার পুলিশের সহযোগিতায় কৈলাসহর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *