iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কৈলাসহরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, গ্রেফতার দুই অভিযুক্ত

কৈলাসহর, ৪ নভেম্বর : নাবালিকা অপহরণের ঘটনায় কৈলাসহরের ভগবাননগর, গোবিন্দপুর এবং ছনতৈল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রীকে অপহরণ করা হয়েছে। পরে স্থানীয় জনগণের তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী দুই যুবক গ্রেফতার হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে কৈলাসহর ভগবাননগর এলাকার দুই মুসলিম যুবক যথাক্রমে আলমাস আলী এবং রাসেল আলী কৈলাসহর গোবিন্দপুর এলাকার এক হিন্দু নাবালিকাকে একটি বাইকে অপহরণ করে নিয়ে যায় ছনতৈল এলাকায়। পরবর্তী সময় স্থানীয়রা তাদেরকে আটক করে এবং উত্তম মধ্যম দেয়। রাসেল আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে যায় কৈলাসহর থানার পুলিশ এবং তাদেরকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় মহিলা থানার হাতে তাদেরকে হস্তান্তর করে।

নাবালিকার পরিবারের লোকেরা ওই দুই যুবকের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগমূলে পুলিশ মামলা নথিভূক্ত করে এবং মহিলা থানার পুলিশ রাসেল আলী এবং আলমাস আলীকে গ্রেফতার করে। অভিযোগ, প্রায় সময় ধৃত দুই যুবক ওই নাবালিকাকে কুপ্রস্তাব দিত। ওই নাবালিকা কৈলাসহর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী জানান, সোমবার দুপুরে অভিযুক্ত আলমাস আলী এবং রাসেল আলীকে জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *