iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত দুই ভাইকে ২০ বছরের কারাদণ্ড

ধর্মনগর, ৫ নভেম্বর : নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই ভাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ধর্মনগরের বিশেষ আদালত। ২০২২ সালে সংগঠিত এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ভাই প্রশান্ত দেবনাথ ও পাপ্পু দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত প্রত্যেককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তর জেলার অন্তর্গত আনন্দবাজারে। যেখানে স্কুলছাত্রী নাবালিকা একটি পরিচিত বাড়িতে জল আনতে গিয়েছিল। সেখানেই প্রশান্ত দেবনাথ ওই ছাত্রীকে প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের ঘটনা প্রত্যক্ষ করে প্রশান্ত এর ছোট ভাই পাপ্পু তখন নাবালিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তাকে একাধিকবার ধর্ষণ করে। যার ফলে নাবালিকা গর্ভবতী হয়।

পরে গোটা ঘটনা জানিয়ে ২০২২ এর ১২ ফেব্রুয়ারি ধর্মনগর মহিলা থানায় মামলা করা হয়। ধর্মনগর মহিলা থানার এসআই উষারানী দেবনাথকে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করা হয় এবং দুই মাসের মধ্যে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

বিচার চলাকালীন ২৩ জন প্রতিবেশীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য আসামীদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ প্রদান করে। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৭৬(২)(এন) এর অধীনে বিশেষ আদালত প্রশান্তকে দশ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আইপিসির ৫০৬ ধারায় পাপ্পুকে এক বছরের জেল, ১০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তাছাড়া, পক্সো আইনের ৬ ধারা মোতাবেক অভিযুক্তদের ২০ বছরের কারাদন্ড ও ২৫,০০০ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে অতিরিক্ত আট মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *