iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অন্নপ্রাশন অনুষ্ঠান বাড়িকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকান্ডে আহত গৃহকর্তা

তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর : অন্নপ্রাশন অনুষ্ঠান বাড়িকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত গৃহকর্তা। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর দশমীঘাট এলাকায়।

জানা গিয়েছে, শান্তিনগর দশমীঘাট এলাকার বাসিন্দা পার্থ বণিকের বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের পাইপে গ্যাস লিক হয়ে আচমকা আগুন লেগে যায় সিলিন্ডারে। বাড়ির এক সদস্য গ্যাস সিলিন্ডারে আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন অনুষ্ঠান বাড়িতে থাকা লোকজন।

বাড়ির মালিক পার্থ বণিক জ্বলমান গ্যাস সিলিন্ডারটি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে যায় তাঁর শরীরের বিভিন্ন অংশ। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুন নেভানোর চেষ্টা করে এবং দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *