iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আগরতলা শহরে শোভাযাত্রা

আগরতলা, ১৩ নভেম্বর : অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার রাজধানী আগরতলা শহরে এক রেলী সংঘটিত করা হয়। রাজ্য সরকারের সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় ।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

অন্যান্য বছরের মতো এবারও ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় সমবায় সপ্তাহ দেশজুড়ে পালিত হবে। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে বুধবার আগরতলা শহরে শোভাযাত্রা সংঘটিত করা হয়। রাজ্য সরকারের সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি জানান, সারা দেশের সাথে গোটা রাজ্যে যথাযথভাবে এই সমবায় সপ্তাহ পালন করা হবে।

এদিন শোভাযাত্রাটি সমবায় দপ্তরের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *