iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাংবাদিকদের কাজের ধরণ পাল্টাতে হবে, নতুবা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন : মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ১৬ নভেম্বর : কাজের ধরনে পরিবর্তন আনতে না পারলে অদূর ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সাংবাদিকদের। জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মোহিত পাল, চিত্রা রায় এবং সুপ্রিয় দত্ত এই তিন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার রাজ্যেও জাতীয় প্রেস দিবস পালন করা হয়। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শেখর দপ্তর সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের সাংবাদিকদের সুবিধা অসুবিধাগুলি সমাধানে সরকার যথেষ্ট সক্রিয়। মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের কাজের ধরণ পাল্টাতে হবে। নতুবা অদূর ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *