iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দক্ষিণ ত্রিপুরার মুহুরী আন্তঃশুল্ক বন্দরের ৩০০ গজ দূরে বাংলাদেশিদের বিক্ষোভ

বিলোনিয়া, ৪ ডিসেম্বর : মুহুরী আন্তঃশুল্ক বন্দরের ৩০০ গজ দূরে বাংলাদেশিদের বিক্ষোভ। দুই দেশের প্রশাসনের কড়া নজরদারি। সীমান্তে চাপা উত্তেজনা।

হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলায় গ্ৰেপ্তার সহ বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ। বর্বরোচিত আক্রমণের পাশাপাশি মঠ মন্দির ভাঙ্গচুর। বাংলাদেশে এই ধরনের অরাজকতা ও অমানবিকতা চলছে উগ্ৰ মৌলবাদীদের দ্বারা। এরই প্রতিবাদে ভারত জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। ত্রিপুরার বিলোনিয়াতেও বিক্ষোভ কর্মসূচি পালন করে গত রবিবার। বিলোনিয়া মুহুরি ঘাট আন্তঃ শুল্ক বানিজ্য কেন্দ্রের সামনে হিন্দু নাগরিক সমাজ প্রতিবাদে গর্জে উঠেছিলেন। রবিবারের বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির জেরে পাল্টা বাংলাদেশের ছাত্র জনতা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এর জেরে বুধবার সকালে দুই দেশের আন্তর্জাতিক সীমানার আন্তঃশুল্ক বানিজ্য কেন্দ্র ছিল থমথমে।

বিলোনিয়া মুহুরি ঘাট আন্তঃ শুল্ক বানিজ্য কেন্দ্রে নিরাপত্তা বাহিনী সহ আধাসামরিক বাহিনী যেমন ছিল তেমনি বাংলাদেশের অংশে বিপুল পরিমাণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে সীমান্তের কাছাকাছি পাল্টা বিক্ষোভ কর্মসূচি দেখাতে আসার পর আন্দোলনকারীদের থামিয়ে দেয় সেই দেশের প্রশাসন। সীমানার তিনশ গজ দূরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। জানা যায় এই দিকে বিলোনিয়া হিন্দু নাগরিক সমাজও প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশী আন্দোলনকারীদের পাল্টা বিক্ষোভের জবাব দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *