iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা রেলস্টেশনে দুই শিশু সহ চার বাংলাদেশি নাগরিক আটক

আগরতলা, ১০ ডিসেম্বর : আবারো ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক আটক। ধৃতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও দুই শিশু। আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

তিনি আরো জানান, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার পুলিশ। তাদের নাম, রাহিদুল পোলান (২৬), মাফিজা বেগম (১৯), শিশু দুটির নাম মহামদ নিশা পোলান (৩) এবং মামিন পোলান (১)। প্রত্যেকের নাম কাল্পনিক। তাদের বাড়ী বাংলাদেশের বাগেরহাট জেলায় বলে জানা গিয়েছে।

তারা অবৈধ উপায়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে ধারণা। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *