iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ব্রীজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে হরিণার চালিতাছড়িতে জাতীয় সড়ক অবরোধ

সাব্রুম, ২০ ডিসেম্বর : দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অর্ধ সমাপ্ত দক্ষিণ ত্রিপুরা জেলার হরিণার চালিতাছড়ি ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় জনগণ।

জানা গিয়েছে, সাব্রুম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় ১৭ বছর আগে। কিন্তু বাম শাসনের অবসানের পর রাম শাসনের‌ও ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখন‌ও শেষ হয়নি।

এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল। কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়। যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে।

এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল না পাওয়ায় অবশেষে শুক্রবার সকাল থেকে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করেন। আজকের এই অবরোধে ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে।

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *